কাজহবে ডটকম – কৃষি সমস্যার নির্ভরযোগ্য সমাধান

Press ESC to close

লিচু গাছের পাতা ফোলা, কুঁকড়ানো ও পোড়া বাদামি হয়ে যাওয়ার কারণ এবং প্রতিকার

কেন লিচু গাছে পাতাগুলি ফুলে যাচ্ছে ও কুকড়িয়ে যাচ্ছে বাদামি দেখাচ্ছে?  

আমাদের যেসকল চাষির বা নিজ বাড়িতে লিচু গাছ আছে, তারা অনেক সময় লিচু গাছের নতুন ও পুরোনো পাতায় অস্বাভাবিক ফোলাভাব, কুঁকড়ে যাওয়া, পাতার রং বাদামি হয়ে যাওয়া এবং মখমলের ন্যায় পাতার বর্ণ লক্ষ করেন। এমনটি অতিরিক্ত মাত্রায় হলে পাতার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি লিচুর ফলনে মারাত্মক প্রভাব পড়তে পারে। এমনকি আক্রমণ কম থাকা অবস্থায় সঠিক দমন ব্যবস্থা না নিলে সমস্ত গাছেই এই সমস্যা ছড়িয়ে যেতে পারে।  

সাধারণত লিচু লিফ গল মাইট (Lychee Leaf Gall Mite) নামক অতি ক্ষুদ্র মাকড়জাতীয় পোকার আক্রমণের কারণে এই ধরনের লক্ষণ দেখা যায়। নিচের ছবিতে এই সমস্যাজনিত লিচু পাতার ছবি দেওয়া হলো।  

Lychee-Leaf-Gall-Mite-Attack-First-Stage-01
 

🔍 রোগের লক্ষণ  

১. আক্রমনের প্রাথমিক অবস্থাই লিচু গাছের নতুন পাতায় অস্বাভাবিক ফোলাভাব ও গুটি তৈরি হয়।    
২. পাতার কিনারা কুঁকড়ে যায় এবং পাতা বিকৃত হয়ে যায় পাতা দূর্বল হয়ে নিচের দিকে নেতিয়ে যাই।    
৩. আক্রান্ত পাতার নিচের অংশে বাদামি বা মখমলের মতো আবরণ দেখা যায়। ধীরে ধীরে পাতার উপরিভাগেও এই আবরণ ছড়িয়ে পড়তে পারে।    
৪. আক্রান্ত পাতা ধীরে ধীরে বাদামি রং ধারণ করে। দূর থেকে দেখলে মনে হয়, পাতা শুকিয়ে গেছে।    
৫. আক্রমণ বেশি হলে এটি লিচু গাছের নতুন ডাল ও পাতায় ছড়িয়ে পড়ে।  

Lychee-Leaf-Gall-Mite-Attack-Final-Stage-01-02
 

🦠 আক্রমণের কারণ  

এই সমস্যার প্রধান কারণ মাকড়জাতীয় পোকার আক্রমণ। এই মাকড়কে লিচু লিফ গল মাইট ( Aceria litchii ) বলা হয়। মূলত এই মাকড় পাতাের নিচে বসে পাতায় ক্ষত সৃষ্টি করে, রস পান করে জীবন ধারণ ও বংশবিস্তার করে। পাতায় পোকার আক্রমণ হলে লিচুর পাতাগুলিতে অস্বাভাবিক ফোলাভাব ও বিকৃতি সৃষ্টি হয়।  

Lychee-Leaf-Gall-Mite-Attack-Final-Stage-01-01
 

দমন পদ্ধতি  

যেহেতু এটি মাকড়জাতীয় পোকার আক্রমণের কারণে হয়ে থাকে, তাই মাকড়নাশক ওষুধ প্রয়োগ করলে এই মাকড় দমন করা সম্ভব। নিচে কার্যকর মাকড়নাশক সম্পর্কে আলোচনা করা হলো।  

মাকড় দমনের জন্য এবামেকটিন বেনজোয়েট জাতীয় মাকড়নাশক প্রয়োগ করা যেতে পারে। তবে আক্রমণ বেশি হলে ৭ দিন পরপর ১ – ২ বার স্প্রে দেওয়ার প্রয়োজন হতে পারে। নিচে বাংলাদেশের বাজারে সুপরিচিত কিছু ওষুধের নাম উল্লেখ করা হলো:  

  • ভার্টিমেক ১.৮ ইসি  
  • সানমেকটিন ১.৮ ইসি  
  • এবোম সুপার ৩ ইডব্লিউ (বেশি কার্যকর)  
  • ড্রিল ৩ ইডব্লিউ (বেশি কার্যকর)  
  • ওবেরন ২৪০ এসসি (বেশি কার্যকর)  

মাকড়নাশক প্রথম স্প্রে দিলে সুধু পোকাগুলি মরে কিন্তু পর্বর্তিতে তাদের ডিম থেকে বাচ্চা জন্মিয়ে আবার ছোট্ট পরিসরে আক্রমণ সুরু করে সেইজন্য ৭ দিন পরপর ২ স্প্রে দিলে মাকড়ের বাচ্চাগুলিও মারা যাই।  

উপরের ওষুধগুলোর অধিকাংশই শুধু বাংলাদেশের বাজারে পাওয়া যায়। আপনি যদি অন্য দেশ থেকে হয়ে থাকেন, তাহলে আপনার দেশে পাওয়া এবামেকটিন জাতীয় মাকড়নাশক প্রয়োগ করতে পারেন।  

Lychee-Leaf-Gall-Mite-Attack-Plant-Distance-view-01
 

🌱 প্রতিকার ও ব্যবস্থাপনা  

  • গাছ ছোট হলে সহজেই হাত দিয়ে আক্রান্ত লিচু গাছের পাতা কেটে বা ছিঁড়ে ফেলুন এবং নিরাপদভাবে ধ্বংস করুন।  
  • বড় গাছ বা গাছের সংখ্যা বেশি হলে হাত দিয়ে পাতা কাটা ও ছেঁড়া অসম্ভব। সেক্ষেত্রে বাজার থেকে উপযুক্ত মাকড়নাশক কিনে গাছের নতুন ও পুরোনো পাতার উভয় পাশে ভালোভাবে ভিজিয়ে স্প্রে দিতে হবে।  
  • নিয়মিত লিচু গাছের পাতাগুলো পর্যবেক্ষণ করুন। নতুন পাতায় আক্রমণের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে সঠিক ব্যবস্থা নিলে কম পরিশ্রম ও কম খরচে এই সমস্যা দূর করা সম্ভব।  

Lychee-Leaf-Gall-Mite-Attack-Final-Stage-01
 

⚠️ বিশেষ সতর্কতা  

লিচু গাছের পাতা ফোলা, কুঁকড়ানো ও বাদামি হওয়ার সমস্যা অধিকাংশ ক্ষেত্রে মাকড়ের আক্রমণের কারণে হয়। তবে অন্য কিছু কারণেও এমনটি হতে পারে। শতভাগ নিশ্চিত হওয়ার জন্য ছবির সঙ্গে আপনার গাছের সমস্যাটি ভালোভাবে যাচাই করুন। তাই রোগ বা পোকার আক্রমণ নিশ্চিত না হয়ে ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করবেন না। ফুল ও ফলের সময় কীটনাশক ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করুন।  

Related Posts

শীতকালীন ধানের বীজতলা পরিচর্যা পদ্ধতি: ঠান্ডা, কুয়াশা এবং অন্যান্য সমস্যার সহজ সমাধান
🌽 ভুট্টার লেদা পোকার আক্রমণ, লক্ষণ ও দমন পদ্ধতি
ভুট্টার কাটুই পোকা দমন: লক্ষণ, প্রতিরোধ ও কার্যকর কীটনাশক ব্যবহারের নির্দেশিকা
নারিকেল গাছের ভয়ঙ্কর শত্রু গন্ডার / গোবরে পোকা, এই পোকার সমগ্র পরিচয়, ক্ষয়ক্ষতি ও সমাধান
Rubai Hussain

হাই, এটা মোঃ রুবাই হোসেন আমি হলাম অভিজ্ঞ কৃষি বিষয়ক স্পেশালিস্ট। আমি দীর্ঘ ৮ বছর ধরে কৃষকদের বিভিন্ন ফসলের চাষাবাদ, পোকা ও রোগ নিয়ন্ত্রণ, সঠিক সার ও কীটনাশকের ব্যবহার, এবং আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে পরামর্শ দিয়ে আসছি। আমার লক্ষ্য হলো কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও খরচ কমিয়ে একটি টেকসই এবং লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তোলা। বাস্তব অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক জ্ঞান সমন্বয় করে আমি সবসময় কৃষকদের পাশে আছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *