বর্তমানে আধুনিক বাসাবাড়িতেও কেন উইপোকার আক্রমণ দেখা যাচ্ছে?
কয়েক বছর আগেও অনেকের ধারণা ছিল, উইপোকা মূলত মাটির ঘর কিংবা কাঠের বাড়িতে আক্রমণ করে। কাঠের আসবাবপত্র, দরজা, জানালা ও ঘরের অন্যান্য কাঠের জিনিসপত্র নষ্ট করাই যেন উইপোকার প্রধান কাজ। কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই ভিন্ন। বড় বড় ইটের তৈরি বহুতল ভবন, আধুনিক ফ্ল্যাটবাড়ি এমনকি শহরের সুরক্ষিত বাসাবাড়িতেও উইপোকার আক্রমণ দেখা যাচ্ছে।
অনেকেই উইপোকা থেকে অগ্রিম মুক্তির জন্য বাসাবাড়ির ভিত নির্মাণের সময় মাটিতে উইপোকা নিধনের কীটনাশক প্রয়োগ করতে চান, এতে ভবিষ্যতে নিশ্চিন্ত থাকা যায়। আবার অনেকে ভাড়াটিয়া বাড়িতে নতুন কাঠের আসবাবপত্র আনার সময় উইপোকায় আক্রান্ত আসবাবপত্র আনেন এবং তার মধ্যে থাকা উইপোকা ভবিষ্যতে পুরো বাড়িতে ছড়িয়ে যায়।
আসলে পরিবেশের পরিবর্তন, নির্মাণশৈলী এবং মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পোকামাকড়ের বিস্তার ও বসবাসের ধরনেও পরিবর্তন এসেছে। আর এর প্রভাব পড়েছে উইপোকার ক্ষেত্রেও। মাটির নিচে, দেয়ালের ফাটলে, কাঠের ভেতরে কিংবা ভবনের বিভিন্ন আড়ালে বাসা তৈরি করে এরা নীরবে ক্ষতি করে চলেছে।

নতুন বাড়ি ও আসবাবপত্রে উইপোকার আক্রমণের ঝুঁকি
অনেক সময় সম্পূর্ণ নতুন বাড়িতে নিচ থেকে উইপোকা উঠে আসতে দেখাযাই এইজন্য ভিত নির্মানের সময় উইপোকা দমনের কীটনাশক প্রয়োগ করলে এটি আর ঘটে না। অনেক সময় বাসড়িতে হঠাত উইপোকা দেখাযাই কারণ একই ফ্লাটে নতুন ভাড়াটিয়া যদি কখনও উইপোকায় আক্রান্ত কাঠের আসবাবপত্র ঘরে নিয়ে এলে তার ভিতর ভিতর উইপোকার উপস্থিত থাকলে সেখান থেকেই পুরো ভবনে উইপোকা ছড়িয়ে যেতে পারে। এ কারণে বাড়ি নির্মাণের সময় থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া এবং কাঠের আসবাবপত্র ঘরে আনার আগে ভালোভাবে পরীক্ষা করা জরুরি।

শুধু দৃশ্যমান উইপোকা মারলেই কি সমস্যার সমাধান হয়?
আমাদের কাছে অনেকেই জানতে চান, উইপোকা দমনের এমন কোনো কার্যকর ও নির্ভরযোগ্য উপায় আছে কি না, যার মাধ্যমে শুধু দৃশ্যমান উইপোকা নয়, বরং তাদের পুরো কলোনি ধ্বংস করা সম্ভব?
এই প্রশ্নের যথেষ্ট কারণ রয়েছে। কারণ, বাজারে প্রচলিত অনেক সাধারণ কীটনাশক প্রয়োগ করলে দৃশ্যমান উইপোকাগুলো সাময়িকভাবে মারা যায়। কিন্তু কিছুদিন পর আবার একই জায়গায় উইপোকার উপস্থিতি দেখা যায়। এর কারণ হলো, শুধু বাইরে থাকা উইপোকা মারা গেলেও মাটির নিচে বা কাঠের ভেতরে থাকা মূল কলোনি এবং রানির উইপোকা বেঁচে থাকতে পারে। ফলে কিছুদিন পর সেই কলোনি থেকেই আবার নতুন উইপোকার বিস্তার ঘটে।
আজকের এই ব্লগে আমরা আলোচনা করব, কীভাবে সঠিক পদ্ধতিতে উপযুক্ত বালাইনাশক ব্যবহার করে বাসাবাড়ির উইপোকা নিয়ন্ত্রণ করা যায় এবং দীর্ঘমেয়াদে উইপোকার আক্রমণ থেকে কাঠের আসবাবপত্র ও ঘরবাড়ি সুরক্ষিত রাখা যায়।
উইপোকা দমনের জন্য কোন বালাইনাশক ব্যবহার করবেন?
উইপোকা দমনের ক্ষেত্রে কার্যকর একটি পরিচিত কীটনাশক উপাদান হলো ফিপ্রোনিল (Fipronil) । ফিপ্রোনিল ছাড়াও ইমিডাক্লোপ্রিড কীটনাশক উইপোকা দমনে কার্যকর তবে উইপোকা দমনের জন্য ফিপ্রোনিল বেশি কার্যকর।
ফিপ্রোনিল একটি কীটনাশক উপাদান, যা উইপোকাসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড় দমনে ব্যবহৃত হয়। বিশেষ করে উপযুক্ত ফর্মুলেশনে ফিপ্রোনিল ব্যবহার করলে উইপোকার শরীরে এর প্রভাব পড়ে এবং কিছু ক্ষেত্রে আক্রান্ত উইপোকা কলোনির অন্যান্য সদস্যের সংস্পর্শে এলে কীটনাশকের প্রভাব ছড়িয়ে পড়তে পারে।
এই প্রক্রিয়াকে অনেক ক্ষেত্রে Transfer Effect বলা হয়। অর্থাৎ, শুধু সরাসরি কীটনাশকের সংস্পর্শে আসা উইপোকাই নয়, নির্দিষ্ট পরিস্থিতিতে তাদের সংস্পর্শে আসা অন্য উইপোকারাও আক্রান্ত হয়ে সমস্ত উইপোকার কলোনি এই ফিপ্রোনিল দ্বারা আক্রান্ত হয়।
এ কারণে উইপোকা নিয়ন্ত্রণে ফিপ্রোনিল একটি গুরুত্বপূর্ণ কার্যকর উপাদান হিসেবে পরিচিত।

ফিপ্রোনিল উপাদানযুক্ত কীটনাশক কী কী?
বাংলাদেশের বাজারে ফিপ্রোনিল উপাদানযুক্ত কয়েকটি পরিচিত পণ্য পাওয়া যায়। উদাহরণস্বরূপ:
- ফিলবার্ট ৫০ এসসি (Filbert 50 SC)
- টাইনিল ৫০ এসসি (Tinil 50 SC)
- নেমা ৫০ এসসি (Nema 50 SC)
এছাড়াও নিচে কিছু ইমিডাক্লোপ্রিড যুক্ত উইপোকা দমনের কীটনাশক যা ভালো কাজ করে যেমন:
- প্রিমাইস ৩২.৫ এসসি (ইমিডাক্লোপ্রিড)
এগুলো বাংলাদেশে পরিচিত কিছু ব্র্যান্ডের উদাহরণ। তবে পণ্য কেনার আগে অবশ্যই বোতলের লেবেল থেকে সক্রিয় উপাদান, ঘনত্ব, নিবন্ধন এবং উইপোকা দমনে ব্যবহারের অনুমোদন যাচাই করে নেবেন।
আপনি যদি বাংলাদেশের বাইরে থাকেন, তাহলে আপনার দেশের বাজারেও Fipronil 50 SC অথবা Fipronil-যুক্ত অন্যান্য অনুমোদিত ফর্মুলেশনের পণ্য ভিন্ন ভিন্ন ব্র্যান্ড নামে পেতে পারেন।
ফিপ্রোনিল ব্যবহার পদ্ধতি
উইপোকা দমনে ফিপ্রোনিল ব্যবহারের ক্ষেত্রে সঠিক প্রয়োগপদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কীটনাশক ব্যবহার করলেই হবে না, বরং উইপোকার চলাচলের পথ, আক্রান্ত স্থান এবং তাদের সম্ভাব্য বাসস্থান শনাক্ত করতে হবে।
১. আক্রান্ত স্থান শনাক্ত করুন
প্রথমে ঘরের যেসব জায়গায় উইপোকার আক্রমণ দেখা যাচ্ছে, সেগুলো ভালোভাবে পরীক্ষা করুন। যেমন:
- কাঠের দরজা ও জানালার ফ্রেম।
- কাঠের আলমারি, খাট ও অন্যান্য আসবাবপত্র।
- দেয়ালের ফাটল ও মেঝের সংযোগস্থল।
- কাঠের ভেতরে তৈরি হওয়া উইপোকার সুড়ঙ্গ।
- মাটির নিচ থেকে উঠে আসা উইপোকার চলাচলের পথ।
উপরের পয়েন্টগুলো পর্যবেক্ষণ করলে উইপোকার আসল বাসা বা কলোনি শনাক্ত করা যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, উইপোকা মাটির নিচ থেকে উপরে উঠে আসে।
২. প্রয়োগ পদ্ধতি
প্রয়োগের জন্য নির্দিষ্ট মাত্রায় ফিপ্রোনিল উপাদানযুক্ত কীটনাশক পানিতে মিশিয়ে উইপোকার বাসার উপরিভাগ ভেঙে তার ভেতর ঢেলে দিন। বাসাবাড়ির ভেতরে হলে উইপোকার মাটি ভেঙে তার ভেতর ছোট স্প্রেয়ার দিয়ে স্প্রে করে ভিজিয়ে দিন। উইপোকা মাটি বা কাঠের ভেতর বাসা বাঁধলে এই কীটনাশকের পানি বাসার ভেতর প্রচুর পরিমাণে ঢুকিয়ে দিন।
উইপোকা আক্রান্ত স্থানের চারপাশে কাঠের জিনিসপত্র থাকলে তাতেও সামান্য স্প্রে দিন। এতে এই কাঠে নতুন করে উইপোকার আক্রমণ করবে না।
পণ্যের লেবেলে উল্লেখিত মাত্রা ও প্রয়োগপদ্ধতি অনুসরণ করুন। সব ফিপ্রোনিল পণ্যের মাত্রা এক নয়। তবে অনুমান করে প্রতি লিটার পানিতে ১ - ১.৫ মিলি মিশিয়ে ব্যবহার করা যায়।
৩. সতর্কতা:
- ফিপ্রোনিল প্রয়োগের সময় চোখে চশমা, হাতে হ্যান্ড গ্লাভস পরিধান করবেন। নিজের ত্বক ও মুখে এই কীটনাশক স্পর্শ করাবেন না।
- ভুলেও পোষা প্রাণী ও খাবারের মধ্যে প্রয়োগ করবেন না।
- শিশুদের নাগালের বাইরে এই কীটনাশক সংরক্ষণ করুন।
- শিশু, পোষা প্রাণী ও খাবারদাবার থেকে কীটনাশক দূরে রাখুন।
- রান্নাঘর, খাবার তৈরির স্থান কিংবা পানির উৎসের মধ্যে স্প্রে দেবেন না।
- মাছ ও জলজ প্রাণীর জন্য ফিপ্রোনিল অত্যন্ত বিষাক্ত হতে পারে। তাই অ্যাকুয়ারিয়াম, পুকুর বা জলাশয়ের আশপাশে ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন।
প্রয়োজনে আক্রান্ত স্থানে কীটনাশক প্রয়োগের জন্য অভিজ্ঞ ও প্রশিক্ষিত পেস্ট কন্ট্রোল সেবাদাতার সাহায্য নিন। বিশেষ করে দেয়ালের ভেতরে, মেঝের নিচে কিংবা ভবনের কাঠামোগত অংশে উইপোকার আক্রমণ থাকলে পেশাদার চিকিৎসা বেশি কার্যকর হতে পারে।
ভবিষ্যতের আক্রমণ প্রতিরোধ করুন
প্রতি ১৫ দিন পরপর আপনার বাসাবাড়ি ও আসবাবপত্র কোনো পোকামাকড়ের দ্বারা আক্রান্ত হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করুন। প্রাথমিক অবস্থায় আক্রমণ হলে হাত দিয়ে উইপোকার বাসা ভেঙে দিন।

কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা
ফিপ্রোনিল কার্যকর কীটনাশক হলেও এটি ব্যবহারের সময় যথাযথ সতর্কতা অবলম্বন করা জরুরি।
- পণ্যের লেবেলে উল্লেখিত নির্দেশনা ও নিরাপত্তাবিধি অনুসরণ করুন।
- শিশু, পোষা প্রাণী ও খাবারদাবার থেকে কীটনাশক দূরে রাখুন।
- রান্নাঘর, খাবার তৈরির স্থান কিংবা পানির উৎসে অননুমোদিতভাবে স্প্রে করবেন না।
- মাছ ও জলজ প্রাণীর জন্য ফিপ্রোনিল অত্যন্ত বিষাক্ত হতে পারে। তাই অ্যাকুয়ারিয়াম, পুকুর বা জলাশয়ের আশপাশে ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন।
- ঘরের ভেতরে ব্যবহারের অনুমোদন না থাকলে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক ঘরের মধ্যে প্রয়োগ করবেন না।
শেষ কথা
উইপোকা এমন একটি ক্ষতিকর পোকা, যা অনেক সময় চোখের আড়ালে থেকে দীর্ঘদিন ধরে ঘরের কাঠের আসবাবপত্র ও বিভিন্ন কাঠামোর ক্ষতি করে। তাই শুধু দৃশ্যমান উইপোকা মেরে ফেললেই সমস্যার সমাধান হয় না। বরং তাদের মূল কলোনি, চলাচলের পথ এবং আক্রমণের উৎস শনাক্ত করে সঠিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা প্রয়োজন।